বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট-

চেক ডিজঅনার মামলায় সাবেক সংসদ সদস্য এবং ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন আদালত এ আদেশ দেন।

আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাকিবকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করা হয়। একই মামলায় সাকিব ছাড়াও আরও দুইজনকে গ্রেফতারে পরোয়ানা জারি করেন আদালত।

এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর সাকিবের নামে একটি চেক জালিয়াতির মামলা হয়। মামলার নথি থেকে জানা যায়, সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয়। ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন।

এর প্রেক্ষাপটে ১৮ই ডিসেম্বর সাকিব আল হাসানসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করে আদালত।

এ আদেশের মাধ্যমে সাকিবসহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছে। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছেন। সে অনুযায়ী রবিবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, ২০০৬ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অভিষেক হয় সাকিব আল হাসানের। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে মাগুরা-১ আসন থেকে নির্বাচনে লড়েন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফেরা হয়নি তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com