শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কোনো রাজনৈতিক দল নয়, সংবিধানের মধ্যে থাকতে চায় নির্বাচন কমিশন-সিইসি

কোনো রাজনৈতিক দল নয়, সংবিধানের মধ্যে থাকতে চায় নির্বাচন কমিশন-সিইসি

ডেস্ক রিপোর্ট-
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দল নয়, সংবিধানের মধ্যে থাকতে চায়। সরকারের সময়সীমা অনুযায়ী ইসি ভোটের দিকে এগুচ্ছে বলেও জানান তিনি।

আজ রবিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সিইসির কাছে ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন কমিশন রাজনীতির ভেতরে ঢুকতে চায় না। বর্তমান ইসির কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন অঙ্গীকারবদ্ধ। মানুষের সন্দেহ দুর করতে স্বচ্ছতার সাথেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলেও জানান তিনি।

এসময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, কীভাবে নির্বাচনে সহযোগিতা করা যায় সে বিষয়টি পর্যালোচনা করছে সংস্থাটি। সেজন্য রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com