রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতি নষ্ট করা যাবে না-পরিবেশ উপদেষ্টা

অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতি নষ্ট করা যাবে না-পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ডেস্ক রিপোর্ট-

অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতিকে নষ্ট করা যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসময় মাটি, পানি ও বায়ু রক্ষায় সচেতন হওয়ার তাগিদও দেন তিনি।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে নটরডেম কলেজে অনুষ্ঠিত ১৫তম জাতীয় প্রকৃতি সম্মলনে তিনি একথা জানান।

পরিবেশ উপদেষ্টা বলেন, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসের অবস্থা দেখে শিক্ষা নেয়া উচিত। প্রকৃতির এমন উপাদানগুলো নষ্ট করা যাবে না যা তৈরি করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, নতুন প্রজন্ম যথেষ্ট প্রকৃতিবান্ধব। পরিবেশ রক্ষায় তাদের এগিয়ে আসতে হবে। প্লাস্টিক বোতল বাদ দিয়ে কাচের বোতল ব্যবহারেরও পরামর্শ দেন সৈয়দা রিজওয়ানা হাসান।

নটরডেম কলেজে অনুষ্ঠিত ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলনে ১২ জেলা থেকে ১২০০ শিক্ষার্থী উপস্থিত হয়েছে। দুইদিনব্যাপী চলবে এই জাতীয় প্রকৃতি সম্মেলন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com