বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দু-একদিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে

দু-একদিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ডেস্ক রিপোর্ট-

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাস্থের পরীক্ষা-নিরীক্ষা চলছে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে।

আগামী দু-একদিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। ২-১ দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্তে যাবেন তারা।

ডা. জাহিদ বলেন, কোন প্রক্রিয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা হবে- সেটাও তখন জানানো হবে। পরবর্তীতে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি। খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেয়ার সম্ভাবনা আছে কিনা- জানতে চাইলে জাহিদ হোসেন  বলেন, এটা নির্ভর করছে চিকিৎসকদের ওপর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com