শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জাঁকজমকপূর্ণভাবে পুরান ঢাকায় উদযাপিত হচ্ছে সাকরাইন উৎসব

জাঁকজমকপূর্ণভাবে পুরান ঢাকায় উদযাপিত হচ্ছে সাকরাইন উৎসব

স্টাফ রিপোর্টার-

রাজধানির পুরান ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে  সাকরাইন উৎসব বা মকর সংক্রান্তি।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর হতে টানা কয়েকদিনের  প্রস্তুতি শেষে ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় দিনটির।

এই উৎসবকে কেন্দ্র করে নানাবিধ ধাঁচের রঙ আর নানা আকারের ঘুড়ি ওড়ানো হয় ভবনগুলোর ছাদ থেকে। পুরান ঢাকার বাসিন্দাদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও অনেকে যোগ দিয়েছেন এই সাকরাইন উৎসবে। এতে জমজমাট হয়ে ওঠে পুরান ঢাকা।

তরুণ প্রজন্মও নিজেদের মতো করে উদযাপন করেছে দিনটি। বিভিন্ন বাড়ির ছাদে আয়োজন করা হয় গান আর নাচের। সেখানে আতশবাজি আর আগুন খেলার আয়োজনের পাশাপাশি শীতকালীন পিঠার আয়োজনও করা হয়।

উল্লেখ্য, পৌষ মাসের ৩০ তারিখ পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসব নামে পরিচিত।অনেক জায়গায় একে সংক্রান্তি হিসেবেও পালন করা হয়।

পৌষ সংক্রান্তিতে মূলত নতুন ফসলের উৎসব ‘পৌষ পার্বণ’ উদযাপিত হয়। এই উৎসবকে ঘিরে প্রাচীন কাল হতেই গ্রাম বাংলার বাড়িতে বাড়িতে বাহারি রকমের পিঠা উৎসবের আয়োজন করা হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com