রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আগামী বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্র নিয়ে সকল দলের সঙ্গে বৈঠক হবে- মাহফুজ আলম

আগামী বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্র নিয়ে সকল দলের সঙ্গে বৈঠক হবে- মাহফুজ আলম

উপদেষ্টা মাহফুজ আলম।
উপদেষ্টা মাহফুজ আলম।

ডেস্ক রিপোর্ট-

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে ঐকমত্যের জন্য সব দলের সঙ্গে আগামী বৃহস্পতিবার বৈঠক হবে। এরপর ঘোষণাপত্রের তারিখ জানানো হবে।

আজ মঙ্গলবার  (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘আমরা বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি, জামাতের সঙ্গে এবং বিভিন্ন নারী সংগঠন, শিক্ষক সংগঠন, শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে কথা বলেছি। আমরা জানতে পেরেছি তারা সবাই জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একমত আছেন যে, ঘোষণাপত্র দিতে হবে। কিন্তু কবে ঘোষণা হবে বা এর ভেতরে কী কনটেন্ট থাকবে, সে বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি।’

উপদেষ্টা বলেন, ‘এটা নিয়ে আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হবে। বিভিন্ন রাজনৈতিক দল এবং পক্ষকে আমরা বৈঠকের কথা বলেছি। তাদের কাছ থেকে মন্তব্য পেয়েছি যে কীভাবে এটা করা সম্ভব।’

মাহফুজ আলম বলেন, ‘আশা করি বৃহস্পতিবার বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং কীভাবে সরকার এতে ভূমিকা রাখবে তা সেদিনই জানানো হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং প্রত্যাশা ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সবার মতামত ও ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র জারি করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com