মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাংলাদেশে এইচএমপি ভাইরাস শনাক্ত

বাংলাদেশে এইচএমপি ভাইরাস শনাক্ত

সংগৃহীত।
সংগৃহীত।

স্টাফ রিপোর্টার-      

বাংলাদেশে এবার একজন নারীর দেহে  শনাক্ত হলো দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)।

আজ রবিবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. হালিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, আক্রান্ত নারী ভৈরবের বাসিন্দা। তার বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। বর্তমানে তিনি রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডা. হালিমুর রহমান জানান, একজন নারীর শরীরে এইচএমপি ভাইরাস পাওয়া গেছে। তবে তিনি ভাইরাস ও ব্যাকটেরিয়ায় আক্রান্ত। যার মাঝে ভাইরাস হচ্ছে এইচএমপিভি ও ব্যাকটেরিয়া হচ্ছে ক্লেবসিয়েলা নিউমোনিয়া।

তিনি আরও বলেন, নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় ওনার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তবে এইচএমপিভির কারণে বেশি ক্ষতিগ্রস্ত না।

হিউম্যান মেটানিউমো ভাইরাস মূলত একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা প্রধানত ফুসফুস ও শ্বাসনালী প্রভাবিত করে। ভাইরাসটি ২০০১ সালে প্রথম শনাক্ত হয়। এটি শ্বাসযন্ত্রের সংক্রমণের একটি প্রধান কারণ। সম্প্রতি চীন ও পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ কয়েকজন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com