বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাতীয় সংসদের সাথে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় -ইসি

জাতীয় সংসদের সাথে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় -ইসি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ডেস্ক রিপোর্ট-

জাতীয় সংসদের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ রবিবার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

ইসি সানাউল্লাহ বলেন, ‘গণমাধ্যমে নিউজ দেখতে পাচ্ছি, একই সঙ্গে সব নির্বাচন দেয়ার কথা বলছেন। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এটা আসলে বাস্তব সম্মত প্রস্তাব না। সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়; আবার স্থানীয় সরকার নির্বাচনও একসাথে করা সম্ভব নয়। এটা নিয়ে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব।’

তিনি বলেন, ‘ইসি থেকে এনআইডি সরিয়ে নেওয়া হলে, কমিশনকে সাংবিধানিক যে দায়িত্ব দেওয়া হয়েছে তার সাংঘর্ষিক হবে। এনআইডি ডাটাবেজ কমিশন করেছে। যে কারণে এনআইডি কার্যক্রম কোনোভাবেই অন্য দপ্তরে নেওয়া যৌক্তিক হবে না।’

এনআইডি সংক্রান্ত বিষয়ে সানাউল্লাহ বলেন, ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে আগের আইনে ফিরে যেতে বিগত কমিশন ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে চিঠি দিয়েছিল। আমরা এরই ধারাবাহিকতায় কমিশন থেকে আবারও পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এনআইডি কার্যক্রম ইসির অধীনে থাকুক তা চায় বর্তমান নির্বাচন কমিশন।’

তিনি আরও বলেন, ‘সাংবিধানিক নির্বাচন কমিশনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা এনআইডি স্থানান্তরের সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক। এই ডাটাবেইজ ইসি করেছে। অন্য কোনো দপ্তরে এই কার্যক্রম যাওয়া আমরা যৌক্তিক মনে করি না।’

এ সময় ইভিএম নিয়ে কমিশনার বলেন, ‘ইভিএম প্রকল্প শেষ হয়েছে। তবে এখনো ইভিএম নির্বাচন কমিশনে টেকওভার করা হয়নি। আমরা জানি না ভবিষ্যতে ইভিএম কীভাবে ব্যবহার হবে। বর্তমানে যেসব ইভিএম আছে তা জরুরি ভিত্তিতে বুঝে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।এছাড়াও সভায় অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com