শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কাঁটাতারের বেড়া নির্মাণে কঠোর অবস্থানে বাংলাদেশ-স্বরাষ্ট্র উপদেষ্টা

কাঁটাতারের বেড়া নির্মাণে কঠোর অবস্থানে বাংলাদেশ-স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ডেস্ক রিপোর্ট-

কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাপারের বাংলাদেশ কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন,সীমান্তে ১৫০ গজের ভেতর কোনো অবকাঠামো করার আইন না থাকলেও ভারতের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অসম চুক্তির কারণে জটিলতা তৈরি হয়েছে। বিজিবি ও স্থানীয় জনগণ শক্ত অবস্থান নেয়ায় কাজ পুরোপুরি বন্ধ রেখেছে বিএসএফ।

আজ রবিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নো ম্যান্স ল্যান্ড থেকে ১৫০ গজের ভেতরে যে কোনো উন্নয়ন কাজ করতে পার্শ্ববর্তী দেশকে জানাতে হয়। ভারত সেটা করেনি।

তিনি বলেন, সীমান্ত নিয়ে ভারতের সাথে চারটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। বিগত সরকারের আমলে সীমান্তে নানা সুযোগ দিয়েছে। কাঁটাতারের বেড়া করতে দিয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের যোগাযোগ করা হচ্ছে। দুই একদিনের মধ্যে ভারতীয় হাইকমিশনারকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে চাইবে । সীমান্ত নিয়ে যেসব অসম চুক্তি ভারতের সাথে আছে তা বাতিল করা হবে।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে ভারতে ডিজি পর্যায়ের বৈঠক হবে। ইতিমধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে সীমান্তের ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেভাবে হোক হোক ছলে বলে কৌশলে সমস্যার সমাধান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com