শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পাসপোর্টে এখনই বাতিল হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাসপোর্টে এখনই বাতিল হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

ডেস্ক রিপোর্ট-

রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া রোধে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই তুলে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (০৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার একটি চিন্তাভাবনা করা হচ্ছে। তবে পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে অনেকেই ভুয়া নাম ঠিকানায় পাসপোর্ট করার সুযোগ পাবে। এ কারণেই পুলিশ ভেরিফিকেশনটা তুলে দেওয়া হচ্ছে না।

তবে পুলিশ সংস্কার কমিশন এ ব্যাপারে কী মতামত দেয় সেটিও দেখতে হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাসপোর্টের ভেরিফিকেশনের কাজ করা গেলে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম তুলে দেওয়া হবে। এ ব্যাপারে পুলিশ কমিশন কাজ করছে।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের কারণেই এমআরটি পাসপোর্ট নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে এ সমস্যার সমাধান ইতোমধ্যে হয়ে গেছে। এমআরটি পাসপোর্ট আর থাকবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘পাসপোর্ট পেতে এখনো ভোগান্তি হচ্ছে। সেই ভোগান্তি কীভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে চেষ্টা চলছে। বাংলাদেশে অবস্থানকারী বিভিন্ন বিদেশিদের আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে তারা সঠিক কাগজপত্রসহ তথ্যপ্রমাণ দেখাতে না পারলে তাদের আইনের আওতায় আনা হবে।’

এর আগে, গত ১৭ ডিসেম্বর সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভায় পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন না রাখার সুপারিশ করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com