বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পরবর্তী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে-প্রধান উপদেষ্টা

পরবর্তী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে-প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট-

বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সাথে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সেই নির্বাচনগুলোর মাধ্যমে একটি ভুয়া সংসদ, এমপি এবং স্পিকার তৈরি হয়েছিল। জনগণের কণ্ঠকে জোরপূর্বক দমন করা হয়েছিল। এখন দেশবাসী তাদের কণ্ঠ ফিরে পেয়েছে।

এ সময় ব্রিটিশ এমপি রূপা হক পরবর্তী নির্বাচনের সম্ভাব্য তারিখ, সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে ড. ইউনূসের কাছে জানতে চান।

জবাবে ড. ইউনূস বলেন, পরবর্তী নির্বাচনের জন্য ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে জনগণ কতটা সংস্কার চায় তার ওপর ভোটের তারিখ নির্ভর করছে।

বৃটিশ এমপি রূপা হক বলেন, বাংলাদেশকে দেখে আমি সত্যিই অনুপ্রাণিত। আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে এই দেশে আসতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com