বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট-

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস ঢাকায় ভারতীয় হাইকমিশনে উপস্থিত হয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে উপস্থিত হন এবং প্রয়াত মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একটি শোক বার্তা লিখেন বলে এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং গত বৃহস্পতিবার রাতে ভারতের নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে মৃত্যুবরণ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

পরবর্তীতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কিছু সময় কথা বলেন। পরে তিনি দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সঙ্গে তার স্মৃতিচারণা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘তিনি কত সাদামাটা ছিলেন! কত জ্ঞানী ছিলেন! ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক জায়ান্টে পরিণত করতে মনমোহন সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com