শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চলতি মাসে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

চলতি মাসে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

ফাইল ছবি।
ফাইল ছবি।

ডেস্ক রিপোর্ট-

চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ২৪২ কোটি পাঁচ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। মাসটিতে দৈনিক গড়ে প্রবাসী আয় দেশে এসেছে আট কোটি ৬৪ লাখ ৪৮ হাজার ২১৪ ডলার।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের (২০২৩ সাল) ডিসেম্বরে প্রবাসী আয় এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার। মাসটিতে দৈনিক গড়ে প্রবাসী আয় দেশে এসেছিল ছয় কোটি ৪২ লাখ ৩৪ হাজার ১৯৩ ডলার। অন্যদিকে গত নভেম্বরে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। মাসটিতে দৈনিক গড়ে প্রবাসী আয় দেশে এসেছিল সাত কোটি ৩৩ লাখ ১৭ হাজার ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি ডিসেম্বরের প্রথম ২৮ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৬৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

দেশের ব্যাংকগুলোর মধ্যে ডিসেম্বরের প্রথম ২৮ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় ৩৩ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলার এসেছে। প্রবাসী আয় আসার দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে ২৫ কোটি ৪৩ লাখ ১০ হাজার ডলার। এরপর সোনালী ব্যাংকের মাধ্যমে ১৯ কোটি ৯৫ লাখ ডলার,  ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি দুই লাখ ৭০ হাজার ডলার এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৫০ হাজার ডলার এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com