বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দেশে পুনরায় রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে-জয়নুল আবদিন

দেশে পুনরায় রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে-জয়নুল আবদিন

ডেস্ক রিপোর্টার-

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অতীতের ন্যায় দেশে পুনরায় রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে। অতি দ্রুত সরকারকে এসব ষড়যন্ত্রকারীদের খুঁজে করতে হবে।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যাতে পরবর্তীতে কেউ সংখ্যাগরিষ্ঠতার জোরে গণতন্ত্রকে হত্যা করতে না পারে। তিনি বাংলাদেশকে দুর্নীতির আখরা বানিয়েছিলেন। তার প্রেতাত্মরাই সচিবালয়ে আগুন দিয়েছে।

নির্বাচন প্রসঙ্গে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন আয়োজন করতে বেশিদিন সময় লাগার কথা নয়। অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এ সময় ঐক্য বিনষ্ট হয় এমন কিছু উপদেষ্টাদের বলা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com