সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নির্বাচনে বিলম্ব হলে সমস্যা বাড়বে-বিএনপি মহাসচিব

নির্বাচনে বিলম্ব হলে সমস্যা বাড়বে-বিএনপি মহাসচিব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডেস্ক রিপোর্ট-

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন যত দেরি হবে, সমস্যার পরিমাণ আরও বাড়বে।’

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল অভিযোগ করেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা করেছে, সাত শতাধিক নেতাকর্মীকে গুম করেছে এবং প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, ‘ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা প্রস্তাবনা বিএনপি আগেই বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে উপস্থাপন করেছে।’

ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার মূল পথ নির্বাচন। বিএনপি প্রয়োজনীয় সংস্কারের পরই সুষ্ঠু নির্বাচন চায়।’

সংস্কার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘যদি সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতো, তাহলে এই প্রক্রিয়া আরও কার্যকর হতো।’

স্বাধীনতার চেতনা মনে রাখার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘একাত্তরের ইতিহাস কখনো ভুলে গেলে চলবে না। স্বাধীনতার সেই সংগ্রামের চেতনাই আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের প্রেরণা হতে হবে।’

অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধার, এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com