বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিগত ৩ নির্বাচনে কারচুপির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কমিশন শাস্তির সুপারিশ করবে-বদিউল আলম

বিগত ৩ নির্বাচনে কারচুপির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কমিশন শাস্তির সুপারিশ করবে-বদিউল আলম

ডেস্ক রিপোর্ট-

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা, কারচুপিকে আশ্রয়-প্রশ্রয় দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে সুপারিশ করবে কমিশন।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনকে বিতর্কিত করা ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। কারণ অন্যায় করে যদি কেউ পার পেয়ে যায় তাহলে অন্যায়কে উৎসাহিত করা হয়।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। কারণ ইভিএম খুবই দুর্বল যন্ত্র। তাছাড়া, নির্বাচনে কোনো যন্ত্র ব্যবহার করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত খুবই জরুরি।

উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, এনজিও, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন অফিসের প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com