বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘পিলখানা হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের দেশে ফেরাতে উদ্যোগ গ্রহণ করা হবে- এ এল এম ফজলুর রহমান

‘পিলখানা হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের দেশে ফেরাতে উদ্যোগ গ্রহণ করা হবে- এ এল এম ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার-

পিলখানা হত্যাকাণ্ডে সন্দেহভাজন যারা দেশের বাইরে রয়েছে, তাদের ফেরাতে উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন সরকার গঠিত পিলখানা তদন্ত কমিশনের প্রধান ও বিডিআরের (বর্তমানে বিজিবি) সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান। ।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পিলখানায় অনুষ্ঠিত কমিশনের প্রথম বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান ।

তিনি বলেন, প্রথম বৈঠকে নিজেদের পদমর্যাদা ও তদন্ত কীভাবে এগোবে, সেসব বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তিন মাস সময়ের মধ্যে যতোটুকু সম্ভব স্বচ্ছতার সঙ্গে তদন্ত কাজ এগিয়ে নেয়া হবে।

কমিশনপ্রধান বলেন,পিলখানা হত্যাকাণ্ডে দেশি-বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে বলে অভিযোগ আছে। এজন্য এর নেপথ্যে কারা ছিল, তা খতিয়ে দেখে তাদের বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত কাজ চলবে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর সন্দেহভাজনদের অনেকে দেশ ছেড়ে চলে গেছেন। তাদের ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন। আর কমিশন মনে করলে যে কারও দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেয়া হতে পারে। তবে কোনো দেশকে নির্দিষ্ট করে দায়ী করতে চায় না কমিশন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সোমবার (২৩ ডিসেম্বর) সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়। বিজিবির সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে কমিশনের সভাপতি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com