মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার কার্যকর করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন-আইন উপদেষ্টা

জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার কার্যকর করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন-আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট-

জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যাবতীয় সংস্কার কার্যকর করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর সিরডাপ সেন্টারে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: বিচার বিভাগ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ঐক্যমত শক্ত থাকলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও, যেসব বিষয়ে সংস্কার আসবে তা কেউ পরিবর্তন করতে পারবে না।

তিনি বলেন, বিচার বিভাগ সংস্থার কাজ একটি চলমান প্রক্রিয়া। বিচার বিভাগের হাতে অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও পূর্বে তারা সেই ক্ষমতা সঠিক উপায়ে কাজে লাগায়নি।

এসময় আদালত অবমাননার নামে প্রধান বিচারপতি হয়রানি করতো উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টে বিচারকদের সিন্ডিকেটের কারণে মামলার ব্যয় বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com