মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
উত্তরায় লাভলীন রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

উত্তরায় লাভলীন রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

স্টাফ রিপোর্টার-

রাজধানীর উত্তরায় লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে।  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১০টা ৪৪ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায় ফায়ার সার্ভিসের।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, রাজধানীর উত্তরায় ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম সড়কের লাভলীন রেস্টুরেন্টে আগুন লেগেছে। সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১০টা ৪৪ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বেশি হওয়ায় উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ও ফায়ার স্টেশন থেকে মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com