বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

স্টাফ রিপোর্টার-

মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ড. জামব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠক করেছেন কোন প্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৮ ডিসেম্বর) মিসরের রাজধানী কায়রোতে এই মতবিনিময় হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের পরবর্তী নির্বাচন, রোহিঙ্গা সংকটসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন ড. ইউনূস।

প্রেস সচিব বলেন, এই সফরে বাংলাদেশের অভূতপূর্ব পরিবর্তন ও বাংলাদেশের চাওয়া পাওয়া নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি আরও জানান, তুর্কি, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া মতো ইসলামিক দেশগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্ক আরও উন্নত করার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা। এর আগে বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় মিশরের রাজধানী কায়রোতে পৌঁছান তিনি।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ডি-৮ গ্রুপটি যাত্রা শুরু করে। ডি-৮ এর প্রাথমিক লক্ষ্য ছিল বিশ্ব অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থানকে শক্তিশালী করা, বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি করা, আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানো এবং সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com