বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করতে সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন-

ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করতে সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন-

ডেস্ক রিপোর্ট-

ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করতে সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের বৈঠকে কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান এ প্রস্তাবের কথা বলেন।

আবদুল মুয়ীদ চৌধুরী জানান, সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্মসচিব পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা হবে। এছাড়া, ক‍্যাডারের পরিবর্তনের ক্ষেত্রেও পরীক্ষা নেয়া হবে। স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার না রাখার সুপারিশ করা হবে পাশাপাশি সরকারি চাকরিতে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের জন্য সুপারিশ করা হবে বলে জানান তিনি।

৩১ ডিসেম্বরের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দিতে কমিশন চেষ্টা করবে বলে জানিয়েছেন আবদুল মুয়ীদ চৌধুরী।

বৈঠকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস-উর-রহমান জানান, নানা জনকল্যাণকর বিপ্লবী সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন। এসময়, ঘুষের দরজা বন্ধ করার আহ্বান জানান মোখলেস-উর-রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com