মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে: সিইসি

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

ডেস্ক রিপোর্ট-

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, যেভাবে নির্বাচন করলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, সেসব পদক্ষেপ কমিশন গ্রহণ করবে। তিনি বলেন, স্থানীয় নির্বাচনের বিষয়ে আপাতত কোনও প্রস্তুতি নেই, জাতীয় নির্বাচন নিয়েই কমিশন কাজ করছে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এই বিষয়ে কমিশন কোনও মন্তব্য করবে না।

ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানি করা যাবে না উল্লেখ করে এ এম এম নাসির উদ্দীন বলেন, সুষ্ঠু নির্বাচন ও বৈষম্যহীন দেশের জন্য আন্দোলন করেছেন সবাই। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ইসি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) পদ্ধতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসি অর্থাৎ আগামী সংসদ নির্বাচন ব্যালটে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com