রবিবার, ১৪ Jun ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিমান বাহিনীতে প্রথমবারের মতো অনারারি কমিশন প্রদান

বিমান বাহিনীতে প্রথমবারের মতো অনারারি কমিশন প্রদান

স্টাফ রিপোর্টার-
বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথমবারের মতো মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবির ১৫ জন জেসিওদের অনারারি কমিশন প্রদান করা হয়েছে।
আজ (১৬ ডিসেম্বর)বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনারারি কমিশন প্রাপ্ত অফিসারদের ফ্লাইং অফিসার পদবির র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, অসাধারণ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে জাতীয় পর্যায়ে এবং স্ব স্ব কর্মক্ষেত্রে বিশেষভাবে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিজয় দিবসে বিমান বাহিনীর ১৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবির জেসিওকে সম্মানসূচক অনারারি ফ্লাইং অফিসার পদবিতে অনারারি কমিশন প্রদান করা হয়।

বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশনপ্রাপ্তরা হলেন- মাস্টার ওয়ারেন্ট অফিসার এসএম রবিউল হাসান, বিপিপি, রেডিও ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার আব্দুল আউয়াল, জেনারেল ইঞ্জিনিয়ারিং, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নূরে আলম সিদ্দিকী, আর্মামেন্ট ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আবুল হোসেন, এয়ারফ্রেম ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মাসুদ উজ্জামান, বিপিপি, ইলেকট্রিক্যাল এন্ড ইন্সট্রুমেন্ট ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. রবিউল ইসলাম, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (জেনারেল ডিউটিস)।

এছাড়াও মাস্টার ওয়ারেন্ট অফিসার ইব্রাহীম সরদার, ইঞ্জিন ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নজিমুল হক, বিপিপি, রেডিও ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম হাফিজুর রহমান, প্রশাসনিক সহকারী, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ বাহারুল ইসলাম, প্রোভস্ট, মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম আতিকুল রহমান, চিকিৎসা সহকারী, মাস্টার ওয়ারেন্ট অফিসার খোন্দকার বদিউল আলম, ইঞ্জিন ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: শহীদুল ইসলাম, ফ্লাইট ইঞ্জিনিয়ার, মাস্টার ওয়ারেন্ট গোলাম মোস্তফা, রেডিও ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ওবায়দুল হক,ফিজিক্যাল ফিটনেস এন্ড ড্রিল ইন্সট্রাক্টর।

উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান, ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়ক, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটি থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com