রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিলুপ্তির সিদ্ধান্ত হলে তা মেনে নেয়া হবে-র‍্যাব মহাপরিচালক

বিলুপ্তির সিদ্ধান্ত হলে তা মেনে নেয়া হবে-র‍্যাব মহাপরিচালক

স্টাফ রিপোর্টার-

র‍্যাব বিলুপ্ত করা হলে সে সিদ্ধান্ত মেনে নেয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। পূর্বে র‍্যাব কতৃক ঘটে যাওয়া নেতিবাচক কাজের জন্য ভুক্তভোগীদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনাও করেন তিনি।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় র‍্যাবের বিরুদ্ধে আয়না ঘরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গুম-খুন কমিশন যেহেতু এটা নিয়ে কাজ করছে সেজন্য এসব আয়নাঘর অক্ষত রাখা হয়েছে। এখন থেকে র‍্যাবের কোনো সদস্য ব্যক্তিগত স্বার্থে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন র‍্যাব প্রধান।

তিনি আরও বলেন, র‍্যাবের বিরুদ্ধে গুম-খুনের অভিযোগ আছে। তবে সামনে এমন ঘটনা আর হবে না। র‍্যাব কর্তৃক যারা গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন সেসব পরিবারের কাছে ক্ষমাও চান র‍্যাব ডিজি। বলেন, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে র‍্যাব দায়মুক্ত হবে।

শহিদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে জনপ্রত্যাশা এখনও পূরণ হয়নি। এসময় গত চার মাসে ডাকাতি, ছিনতাই ও চাদাবাজির অভিযোগে ১৬ র‍্যাব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান র‍্যাব ডিজি। এছাড়া জুলাই-আগস্টের মামলায় র‍্যাব ৩৫৩ জনকে গ্রেফতার করেছে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com