বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যা খবর প্রচার করছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যা খবর প্রচার করছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট-
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করছে। বাংলাদেশের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের মিথ্যা প্রচারকে বন্ধ করতে পারে।’

আজ সোমবার (০২ ডিসেম্বর) পীরগঞ্জের বাবুনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের খোঁজখবর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখানে (বাংলাদেশে) কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা তথ্য প্রচার করছে।’

জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে হওয়া ঢালাও মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনের আওতায় আনবো। মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি পেতে না হয়, তা নিশ্চিত করতে আমরা একটি কমিটিও তৈরি করছি।’

ইসকন নিষিদ্ধের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমার কাছে এ নিয়ে কোনো তথ্য নেই। পরিকল্পনা হলে জানতে পারবেন।’

প্রসঙ্গত, স্বরাষ্ট্র উপদেষ্টা দুপুরে রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে বিভাগীয় কৃষি কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com