বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ডেস্ক রিপোর্ট-

সারাদেশে এখন শীতের আমেজ শুরু, তারই ধারাবাহিকতায় উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামা করছে। হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কাছাকাছি হওয়াতে এই এলাকায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে একটু বেশিই হয়।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬ টায় তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়।

সকাল ৮ টার পর থেকে বিভিন্ন এলাকায় দেখা যায়, হালকা কুয়াশার ফাক গলে সূর্যের আলোর হালকা দ্যুতি ছড়াচ্ছে। উত্তরাঞ্চলের এ জেলার জনপদে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ থেকেই শীতের আমেজ শুরু হয়েছে। এত শীতের মধ্যেও ভোর থেকেই শ্রমজীবী দিনমজুর, পাথর ও চা শ্রমিক এবং সেই সঙ্গে ভ্যানচালকসহ কৃষকরা কাজে নেমে পড়ে।

সাধারণত সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের উপস্থিতি বেশ জেঁকে বসে এলাকায়। মূলত বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার প্রতিবেশী এলাকা হওয়াতে এ অঞ্চলে শীতের আগমনী বার্তা অনেক আগে থেকেই পরিলক্ষিত হয়। শীতকে কেন্দ্র করে এ অঞ্চলের বাজারগুলোতে ভাপা, চিতই, পৌকন পিঠাসহ নানা রকম শীতকালিন উঠতে শুরু করেছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় হিমেল বাতাস ও হালকা কুয়াশার কারণে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ শুক্রবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।’

তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। বেশ ঠান্ডা পড়েছে। বিশেষ করে এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় শীত অনুভত হয়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com