বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দ্রুত ন্যুনতম সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত -জামায়াত আমির

দ্রুত ন্যুনতম সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত -জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ডেস্ক রিপোর্ট-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,দ্রুত ন্যুনতম সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘জাতি-ধর্ম-নির্বিশেষে সবাই মিলে কীভাবে সামনের দিকে এগোনো যায়, কীভাবে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায় এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার আওতায় রাখাসহ নানান বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে।প্র ধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘সম্প্রতি যেসব বিষয় জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে, সেসব নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ যেসব বিষয় মানুষকে ক্ষুব্ধ করছে সেগুলোর সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে দ্রব্যমূল্য। এ ছাড়া সামনে রমজান, সে সময় যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।’

নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে জামায়াত আমির বলেন, ‘ন্যূনতম সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়া উচিত। আমরা ৪০ এর অধিক সংস্কারের প্রস্তাবনা দিয়েছি। তবে অন্তর্বর্তী সরকারকে ১০টি বিষয়ে সংস্কারের প্রস্তাবনা দিয়েছি। ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়েছে।’

দেশে চলমান ‘ইসকন ইস্যু`র প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘শুধু ইসকন নয়, যারাই দেশবিরোধী কার্যক্রমে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com