বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোটাধিকার ধ্বংস করার কারণে শেখ হাসিনার ন্যাক্কারজনক পতন ঘটেছে-বঙ্গবীর কাদের সিদ্দিকী

ভোটাধিকার ধ্বংস করার কারণে শেখ হাসিনার ন্যাক্কারজনক পতন ঘটেছে-বঙ্গবীর কাদের সিদ্দিকী

ডেস্ক রিপোর্ট-

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ধ্বংস করার কারণে শেখ হাসিনার ন্যক্কারজনক পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

আজ রবিবার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এই রকম ন্যক্কারজনক পতনের কারণ তিনি মানুষের ভোটাধিকার দেননি। মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি। পরপর কয়েকবার ভোট দিতে দেন নাই, যার ফল এই পতন।’

দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এখন যারা ক্ষমতায় আছেন তাদেরও পরিণতিও খুব ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ‘যারা সরকার চালাচ্ছে তাদের অনুরোধ করব, তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়, যারা ছিলেন তাদের জন্য যেমন নয়; আজকে যারা এসেছেন তাদের জন্যও। এজন্য দেশের মানুষের কথা চিন্তা করুন, দেশের মানুষকে সম্মান করুন।’

মওলানা ভাসানীর অবদান স্মরণ করে কাদের সিদ্দিকী বলেন, ‘মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না। আর পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না। অথচ এই মহান ব্যক্তির অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে।’

তিনি দেশের জন্য যাদের অবদান আছে তাদের যথাযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালানোর আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com