শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
প্রকৃতি রক্ষায় শিক্ষার্থীদের যুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা

প্রকৃতি রক্ষায় শিক্ষার্থীদের যুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট-

শব্দ ও বায়ুদূষণসহ প্রকৃতি রক্ষায় মন্ত্রণালয়ের সাথে স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের যুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়জিত ডিআরএমসি ৩য় জাতীয় প্রকৃতি উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, প্রকৃতিকে সবুজ করাসহ দূষণরোধে সরকার কাজ শুরু করেছে। পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড়ের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। এ সময় প্রকৃতি রক্ষায় ভূমিকা রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, আমাদের জীবনধারাকে বদলাতে হবে। ভোগবাদী মানসিকতাকে পরিবর্তন করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করা যাবে না।

পরে ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সৈয়দা রিজওয়ানা হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com