শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন ‘ক্রাইম প্যাট্রল’-এর নতুন সঞ্চালক অজয় দেবগন ‘মনস্টার’-এ সালমান-নয়নতারা, এবার যুক্ত হলেন দুই বাঙালি তারকা সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুর মোড় থেকে এসএসসি-এইচএসসির মূল সনদ ও নম্বরপত্র হারানো নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি
শ্রীপুরে পরিবেশ দূষণের অভিযোগে ২ কারখানাকে জরিমানা

শ্রীপুরে পরিবেশ দূষণের অভিযোগে ২ কারখানাকে জরিমানা

গাজীপুরে অকার্যকর ইটিপি দিয়ে পরিবেশ দূষণের অভিযোগে দুই কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান।

পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলায় পরিবেশ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শ্রীপুরের বেরাইদেরচালা এলাকার ডিগনিটি টেক্সটাইলস লিমিটেড কারখানা অকার্যকর ইটিপির দ্বারা পরিবেশ দূষণ করায় কারখানাটিকে তিন লাখ টাকা এবং একই এলাকার ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিসোর্সেস লিমিটেড নামক প্রিন্টিং কারখানাকে একই অপরাধে দুই লাখ টাকা জরিমানা এবং দুটি কারখানাকেই অবিলম্বে দূষণ বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের পরিদর্শক শেখ মোজাহীদসহ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com