বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আমরা ৫ আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম-আসিফ মাহমুদ

আমরা ৫ আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম-আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট-

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, ‘আমরা ৫ আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম। কেউ যদি রক্তস্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায় চুড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে।’

আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভার এসব কথা বলেন আসিফ মাহমুদ।

এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘আমলাতন্ত্রটা জনগণের সাথে দূরত্ব বজায় রেখে চলত। জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি সকল কর্মকর্তারা। এজন্য তারা যেন জনগনের পাশে থেকে কাঙ্ক্ষিত সেবাটা দেন। কোনো প্রভুমূলত্ব জায়গায় না থেকে। দূরত্বটা যাতে কমিয়ে আনা যায় সকল মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং জনগনের এজন্য আমরা কাজ করছি, যাতে কেউ বলতে না পারে কোনো সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম রয়েছে, এর সবগুলোই প্রায় অকেজো। আমরা এ সকল স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্য বিসিবি থেকে তালিকা নেওয়া হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজীম আখন্দ, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com