শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তিন উপদেষ্টার শপথগ্রহণ অনুষ্ঠিত

তিন উপদেষ্টার শপথগ্রহণ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টার-

তৃতীয় দফায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যগণের সংখ্যা বাড়ল ।

আজ রোববার (১০ নভেম্বর)  ৭টায় বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ পড়ানোর মাধ্যমে নতুন করে তিনজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হলেন।  

শপথ নেয়া উপদেষ্টারা হলেন, ব্যবসায়ী ও আকিজ-বশির গ্রুপের এমডি সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এর আগে, দুই দফায় অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নেন ২১ জন। আজ তিনজনের শপথের মধ্যদিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য বেড়ে দাঁড়ালো ২৪ জনে। এদের মধ্যে কয়েকজন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন উপদেষ্টাদের এখনও দফতর বন্টন করা হয়নি। তারা দায়িত্ব নিলে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টাদের দফতর কমবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের তিনদিন পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ওইদিন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ জন উপদেষ্টার মধ্যে ১৪ জন শপথ নেন। এরপর পর্যায়ক্রমে বাকি তিনজনও শপথ নেন। সবশেষ গত ১৭ আগস্ট দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা শপথ নেন। ফলে উপদেষ্টা পরিষদের সংখ্যা গিয়ে দাঁড়ায় ২১ জনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com