মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
রাজধানী বাড্ডার একটি আবাসিক ভবনে আগুন

রাজধানী বাড্ডার একটি আবাসিক ভবনে আগুন

স্টাফ রিপোর্টার-
রাজধানীর বাড্ডায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২টা ৩৬ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে তাদের কাছে বাড্ডার একটি আবাসিক ভবনে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে তাদের দুটি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া,এখন পর্যন্ত কেউ হতাহত হননি বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com