শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন

খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন

ডেস্ক রিপোর্ট-
বাংলাদেশের বিভিন্ন খাত সংস্কারে অন্তর্বর্তী সরকার যেসব উদ্যোগ নিয়েছে তাতে সর্বাত্মক সহায়তা দিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পামপালোনি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করার কথাও জানান তিনি।

আজ বুধবার (৬নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার এসময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে পাওলা পামপালোনি বলেন, ‘বার্তাটি খুবই স্পষ্ট। ইউরোপীয় ইউনিয়ন আপনার পাশে রয়েছে। আমরা আপনার সংস্কারকে সমর্থন করতে চাই।’

তিনি বলেন, ‘সংস্কারের জন্য অর্থের কোনো ঘাটতি হবে না। ইইউ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় কারিগরি সহায়তাও দেবে।’

প্রধান উপদেষ্টা এ অঙ্গীকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে তার সাক্ষাৎ স্মরণ করেন। যেখানে তারা বাংলাদেশের জন্য সমর্থনের উপায় নিয়ে আলোচনা করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com