শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পুনরায় চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন

পুনরায় চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন

স্টাফ রিপোর্টার-

দুই মাস ২৭ দিন পর পুনরায় চালু হয়েছে রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের উপস্থিতিতে চালু করা হয় মেরামত হওয়া মিরপুর-১০ স্টেশন।

এ সময় তিনি জানান, মেট্রোরেলের স্টেশন ভাঙার সিসিটিভি ফুটেজ আইজিপি’কে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মেট্রোর অন্যান্য লাইনগুলোর মোট খরচ নতুন করে পুনর্বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, স্টেশন মেরামতে আপাতত খরচ হয়েছে এক কোটি পঁচিশ লাখ টাকা। অন্যান্য স্টেশন থেকে যন্ত্র আনা হয়েছে। মেরামতের কাজ সম্পন্ন করতে আরো ১৭ কোটি ৬০ লাখ লাগবে বলে জানিয়েছেন তিনি।

সড়ক উপদেষ্টা জানান, সরকার শুধু সংখ্যার উন্নয়ন চায় না, এখন থেকে উন্নয়ন মানুষের সঙ্গে সম্পর্কিত উন্নয়ন হবে বলে জানান সড়ক উপদেষ্টা ফাওজুল কবির ।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে তাণ্ডব চালায় অজ্ঞাত ব্যক্তিরা। এরপর এক মাসেরও বেশি সময় ধরে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। তৎকালীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, এক বছরেও মেট্রো স্টেশনগুলো চালু করা সম্ভব হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com