বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
আজ মহাসপ্তমী

আজ মহাসপ্তমী

স্টাফ রিপোর্টার-

চণ্ডীপাঠ, বোধন ও দেবীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীতে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাকে বরণ করে নিয়েছেন ভক্তরা।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা সম্পন্ন হবে। পূজা শেষে পুণ্যার্থীরা উপবাস পালন করে অঞ্জলি দেবেন।

দুর্গাপূজা উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ থেকে আগামী রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত টানা চার দিন ছুটি থাকছে।

গতকাল ষষ্ঠীতে সকালে বিল্ববৃক্ষ (বেলগাছ তলে) দেবীর আবাহন, সংকল্প ও ‘ত্রিনয়নী’ দুর্গাদেবীর নিদ্রা (বোধন) ভাঙিয়ে পূজায় দেবীকে বরণ করা হয়। পূজার্চনা আর দেবীর আরাধনা করেন তার ভক্তরা।

আজ মহাসপ্তমীর সকালে চক্ষুদানের মধ্য দিয়ে ‘প্রাণ প্রতিষ্ঠা’ হয় ত্রিনয়নী দেবীর প্রতিমায়। সপ্তমী তিথিতে সকাল ৭টা ৫৫ মিনিটের মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা হয়। এরপর অঞ্জলি প্রদান করেন পূজার্থীরা।

রাতে দেবীর অর্ধরাত্র বিহিত পূজা প্রশস্তা। প্রকৃতির বিভিন্ন সৃষ্টির মধ্যে ১৬টি গাছের ফুল, ফল, পাতা দিয়ে সব অশুদ্ধকে শোধন করে দেবীকে পূজা করা হবে। এরপর কল্পনার মধ্য দিয়ে দেবীকে মনের আসনে বসানো হবে। শাস্ত্রমতে, মহাসপ্তমীর দিনে দেবালোক ছেড়ে ভক্তকুলের সন্নিকটে পৌঁছান দুর্গাদেবী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com