শুক্রবার, ১২ Jun ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা

ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, মো. শাহাবুদ্দিন খান ও ড. খ. মহিদ উদ্দিন।
ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, মো. শাহাবুদ্দিন খান ও ড. খ. মহিদ উদ্দিন।

ডেস্ক রিপোর্ট-

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

আজ বুধবার (০৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে পুলিশের এ তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

কর্মকর্তারা হলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান ও ট্যুরিস্ট পুলিশ ঢাকায় সংযুক্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (সুপারনিউমারারি) ড. খ. মহিদ উদ্দিন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com