শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপূজায় এবার নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই-স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজায় এবার নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই-স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট-

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। পূজায় পুলিশ-আনসার সদস্যদের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘প্রতিটি পূজা উৎসবেই নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনী সব সময় কাজ করে যাচ্ছে। তবে সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ উৎসব উদযাপন করতে পারব।’

বাজার সিন্ডিকেটের বিষয়ে তিনি বলেন, বাজার পরিস্থিতি শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে। সিন্ডিকেট থাকলে, বাণিজ্য মন্ত্রণালয় তা ভেঙে দেবে। জনগণের স্বস্তির জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের ব্যাপারে তিনি সাংবাদিকদের সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজীপুরে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তা সঠিকভাবে তুলে ধরুন। এতে জনসচেতনতা বাড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। মব কালচার আগেও ছিল, এখনো আছে। তবে জনসচেতনতা বাড়ানো এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা তা রোধ করতে পারে।’

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়া, বারি মহাপরিচালক ড. আব্দুল্লাহ ইউসুফ আকন্দ, জেলা প্রশাসক নাফিসা আরিফীন এবং পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com