শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শুক্রবার হতে মেট্রোর যাত্রা শুরু, খুলেছে কাজীপাড়া স্টেশন

শুক্রবার হতে মেট্রোর যাত্রা শুরু, খুলেছে কাজীপাড়া স্টেশন

ডেস্ক রিপোর্ট-

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হওয়ার প্রায় ২ বছর পরে প্রথমবারের মতো এবার শুক্রবারে উত্তরা-মতিঝিল রুটে চলাচল শুরু করলো মেট্রোরেল।

এর পাশাপাশি, গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন চলাকালীন সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর)  বিকেল সাড়ে ৩টায় উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল।এ দিনে প্রতি ১২ মিনিট পরপর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন।’

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করা হয় এবং পরদিন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com