শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বন্যা কবলিত জেলায় তিন মাস ভর্তুকিমূল্যে নিত্যপণ্য প্রদান করা হবে-খাদ্য সচিব

বন্যা কবলিত জেলায় তিন মাস ভর্তুকিমূল্যে নিত্যপণ্য প্রদান করা হবে-খাদ্য সচিব

স্টাফ রিপোর্টার-

দেশের বন্যা কবলিত ১৪টি জেলায় আগামী তিনমাস স্পেশাল ওএমএস কার্যক্রমের মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপণ্য দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্য সচিব ইসমাইল হোসেন।

আজ রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

খাদ্য সচিব জানান, এই কার্যক্রমে চালের দাম কেজিপ্রতি ৩০ টাকা কেজি, খোলা আটা কেজিপ্রতি ২৪ টাকা ও প্যাকেট আটা ২ কেজি ৫৫ টাকায় বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারবেন।

তিনি আরও জানান, দেশে কোনো খাদ্য সংকট নেই। বর্তমানে ১৯ লাখ ৭৩ হাজার ৪৩৩ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। জুন মাসের পর ১৩ লাখ মেট্রিক টন মজুদকে আদর্শ ধরা হয়। ফসল ভাল হওয়ায় মজুদ ভাল রয়েছে। চালের দাম ৫ টাকা বেড়ে গিয়েছিল। পরে দাম ২ থেকে ৪ টাকা কমেছে। এবছর চাল আমদানি করার সিদ্ধান্ত নেই বলেও জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com