শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দীর্ঘ ৩৭ দিন পর মেট্রোরেলের যাত্রা শুরু

দীর্ঘ ৩৭ দিন পর মেট্রোরেলের যাত্রা শুরু

ফাইল ছবি।
ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার-

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায়,দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিলো মেট্রোরেল।

অবশেষে,আজ রোববার (২৫ আগস্ট) সকাল হতে ঢাকার উত্তরা থেকে মতিঝিল পথে মেট্রোরেল চলাচল শুরু হলো। তবে ‘মিরপুর-১০’ ও ‘কাজীপাড়া স্টেশন’এ আপাতত মেট্রোরেল থামবে না এবং যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকবে।

সকাল ৭টা ১০ মিনিট এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনগুলোয় শুধু এমআরটি পাস ব্যবহারকারীরা চলাচল করতে পেরেছেন। ৭টা ২০ মিনিট থেকে ক্রয় করা যাচ্ছে সিঙ্গেল জার্নি টিকিট। রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত কেনা যাবে এই টিকিট।

একইসাথে, এমআরটি পাস ক্রয় এবং এমআরটি পাস টপ-আপ করা যাবে। মেট্রোরেল পুনরায় চালু হওয়ায় নগরবাসীর জীবনে ফিরেছে স্বস্তি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে, গত ১৮ জুলাই, ‘মিরপুর-১০’ গোলচত্বরে পুলিশ বক্সে আগুন দেয়া হয়। ওইদিন বিকেল পাঁচটায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com