শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জনগণের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

জনগণের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট-

দেশের বন্যা পরিস্থিতিতে জনগণের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, বন্যা দুর্গতদের উদ্ধারে সেনা, নৌ, বিমানবাহিনী, ছাত্র, জনতা ও প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) উপদেষ্টাদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জানান, বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণে অগ্রাধিকার দেয়া হবে। তাছাড়া, সে সকল সংগঠন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে কাজ করে তাদেরকেও নিয়োজিত করা হয়েছে।

তিনি আরও জানান, ভারতের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হচ্ছে। প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে, ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের আট জেলা বন্যাকবলিত হয়েছে।

জেলাগুলো হচ্ছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়ীয়া। বৃহস্পতিবার বন্যার সবশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম।

তিনি বলেন, বন্যায় দেশের ৮ জেলায় এখন পর্যন্ত অন্তত ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াতে পানিতে ডুবে দুইজন মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com