শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম চালু এবং সাধারণ ছুটি বাতিল

পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম চালু এবং সাধারণ ছুটি বাতিল

ডেস্ক রিপোর্ট-

দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। এর পাশাপাশি উত্তর ও পূর্বাঞ্চলের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পানি উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট জোনের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা এবং নির্বাহী প্রকৌশলীদের বন্যাকালীন জরুরী তথ্যের বিষয়ে ই-মেইল বা ফোনের মাধ্যমে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।

কন্ট্রোল রুমের মোবাইল নং- ০১৩৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮ ও ০১৬৭৪৩৫৬২০৮। ইমেইল: ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ।

পাশাপাশি,পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের দফতরসমূহের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল থাকবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালি, মৌলভীবাজার, রাঙ্গামাটিসহ বেশ কয়েকটি জেলার বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com