শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাগর রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে-তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সাগর রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে-তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

স্টাফ রিপোর্টার-
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন,সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে। তিনি বলেছেন, ‘বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত করতে হবে। এ ক্ষেত্রে সহায়তা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।’

আজ রবিবার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা।

এ সময় জুলাই গণহত্যার প্রকৃত চিত্র তুলে ধরে তদন্তে সহায়তার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘গণমাধ্যমে দলীয়করণ করা যাবে না। মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক। কাজ করতে হবে দলনিরপেক্ষভাবে।’

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের রয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে। স্টেক হোল্ডারদের সঙ্গে এ নিয়ে আলোচনা করব।’

তিনি আরও জানান, গণমাধ্যমকর্মী আইনসহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে।

উল্লেখ্য, মতবিনিময় সভায় শুরুতে সাংবাদিকসহ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীর আহ্বান জানান তিনি।‘

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com