শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মক্ষেত্রে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা-স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মক্ষেত্রে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা-স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট-
নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মক্ষেত্রে যোগদান না করলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অনন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা একটা তারিখ ঘোষণা করবো। ওই তারিখের মধ্যে যদি কোনো পুলিশ সদস্য কর্মস্থলে না আসেন আমরা ধরে নেবো তারা পলাতক।

তিনি বলেন, আমার কাছে অনেক ম্যাকানিজম আছে। তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণের অনেক ম্যাকানিজম আছে। আমি উল্লেখ করতে চাই না।

পুলিশকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনী হিসেবে। সাত দিনের ভেতর আপনারা দেখবেন ট্রেনিং ম্যান পাওয়ার পুলিশে চলে আসবে বলেও জানান তিনি।

পুলিশ ছাড়া সমাজ চলতে পারে না উল্লেখ করে অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমি প্রতিদিন খবর পাচ্ছি লুট হচ্ছে। সেনাবাহিনী-বিজিবি কাজ করছে তবে এটা তদের কাজ না। পুলিশের কাজ সেনাবাহিনী করতে পারে না। তবুও সেনাবাহিনী করছে।

একজনের ইচ্ছামতো একটি রাষ্ট্র চালানো যায় না। বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই কিন্তু হাজার হাজার মানুষ যুদ্ধ করে ৩০ লাখ শহীদের বিনিময়ে এ রাষ্ট্র স্বাধীন হয়েছে। এ রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পদ না। কারো পারিবারিক সম্পদ না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com