মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কোটা সংস্কারকে ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহতদের স্মরণে আগামিকাল দেশব্যাপী শোক পালনের ঘোষণা

কোটা সংস্কারকে ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহতদের স্মরণে আগামিকাল দেশব্যাপী শোক পালনের ঘোষণা

মন্ত্রীসভার বৈঠক।
মন্ত্রীসভার বৈঠক।

ডেস্ক রিপোর্ট-

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে।

আজ সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার পরে, সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, কোটাবিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এখানে অন্যান্য মন্ত্রীরাও তাদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন, সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি বলেন, প্রথমটি হলো কোটা সংস্কার আন্দোলন নিয়ে সংঘাতের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের জন্য একটি শোকপ্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। সেই প্রস্তাবটি  আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। দ্বিতীয় যেটি করা হয়েছে, আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। সেই শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। পাশাপাশি,মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা প্যাগোডায় প্রার্থনা করা হবে।

শোক পালনের সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে কি না এ বিষয়ে মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত হয়েছে আমি সেটি আপনাদের জানিয়েছি।

স্বরাষ্ট্রমন্ত্রী কতজন নিহত হওয়ার তথ্য জানিয়েছেন- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তিনি গতকালকে ১৪৭ জন বলেছিলেন, আজকে আরও বোধহয় তিনজন যোগ হয়েছে।অর্থাৎ, তিনি ১৫০ জন (নিহত হওয়ার কথা) বলেছেন।

তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com