শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
২০২৭ সালের এশিয়ান কাপ আয়োজনে আগ্রহী পাঁচটি দেশ

২০২৭ সালের এশিয়ান কাপ আয়োজনে আগ্রহী পাঁচটি দেশ

২০২৭ সালের এশিয়ান কাপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাঁচটি দেশ। এশিয়ার সর্বোচ্চ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজক হতে এবার বিডে অংশ নিতে চায় ভারত, ইরান, কাতার, সৌদি আরব ও উজবেকিস্তান। এই তথ্য নিশ্চিত করেছেন এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।


এক বিবৃতিতে এএফসি জানিয়েছে, ‘বিডিং প্রক্রিয়া সুষ্টভাবে সম্পন্ন করা লক্ষ্যে এএফসি এখন প্রতিটি আগ্রহী সদস্য এসোসিয়েশনের সাথে কাজ করবে। আগামী বছর এএফসি এশিয়ান কাপের ১৯তম আসরের আয়োজকের নাম ঘোষনা করা হবে।’


এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বিডে আগ্রহ দেখানো পাঁচটি দেশকেই এশিয়ান কাপ আয়োজনের সমর্থন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘এশিয়ান ফুটবল পরিবারের পক্ষ থেকে আমি আয়োজনের জন্য এগিয়ে আসা প্রতিটি সদস্য এসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। একইসাথে আমাদের খেলোয়াড়, দল, অফিসিয়াল ও সমর্থকদের জন্য বিশ^মানের একটি আসর আয়োজনের জন্য তাদের সমর্থন কামনা করছি। বিডিং প্রক্রিয়ায় তাদেও সকলের প্রতি আমার শুভকামনা থাকলো।’


আগ্রহী পাঁচটি দেশের মধ্যে দুটি দেশ এর আগে দুু’বার করে এই টুর্নামেন্ট আয়োজন করেছে। ১৯৫৬ সালে প্রথমবারের মত আয়োজিত হয়েছিল এশিয়ান কাপ। বর্তমান চ্যাম্পিয়ন কাতার ১৯৮৮ ও ২০১১ সালে এবং ইরান ১৯৬৮ ও ১৯৭৬ সালে দুবার এই টুর্নামেন্ট আয়োজন করেছিল। এশিয়ান ফুটবলের ইতিহাসে একমাত্র দেশ হিসেবে ইরান তাদের ঘরের মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে দুবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়।


বিডে জিততে পারলে তিনবারের চ্যাম্পিয়ন সৌদি আরব, ভারত ও উজবেকিস্তান প্রথমবারের মত আয়োজনের অভিজ্ঞতা লাভ করবে। ইতোমধ্যেই ২০২২ এএফসি নারী এশিয়ান কাপ ও এ বছর এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশীপ আয়োজনের স্বত্ব লাভ করেছে যথাক্রমে ভারত ও উজবেকিস্তান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com