শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পুলিশে একই সাথে ৫৫ জনের বদলি

পুলিশে একই সাথে ৫৫ জনের বদলি

ফাইল ছবি।
ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার-

বাংলাদেশ পুলিশে  দুজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও পাঁচজন অতিরিক্ত ডিআইজিসহ এবং পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তা মিলে মোট ৫৫ জনকে  বদলি করা হয়েছে।

আজ রোববার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি করার তথ্য জানানো হয়।

একটি প্রজ্ঞাপনে রাজারবাগের পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমানকে পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারারি) কৃষ্ণ পদ রায়কে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পুলিশ অধিদফতরে পদায়ন করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে পুলিশ অধিদফতরে সংযুক্ত অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক শাখাওয়াত হোসেনকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে, পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ড. মো. আক্কাস উদ্দিন ভূঁঞাকে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটে বদলি করা হয়েছে। আর এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আসাদ উল্লাহ চৌধুরীকে বদলি করা হয়েছে নৌ-পুলিশে।

সিলেট রেঞ্জে সংযুক্ত অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক এনামুলক কবিরকে বদলি করা হয়েছে খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে। আর খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মীর মোদাদছছের হোসেনকে বদলি করা হয়েছে হাইওয়ে পুলিশে।

এর পাশাপাশি, পুলিশ সুপার মর্যাদার ৩২ জন কর্মকর্তাকে একটি প্রজ্ঞাপনে পদায়ন ও বদলি করা হয় এবং আরেক প্রজ্ঞাপনে ১৬ জনকে বদলি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com