শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা

স্টাফ রিপোর্টার-

চলমান কোটা সংশ্লিষ্ট আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ রোববার (২৮ জুলাই) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

পাশাপাশি উপস্থিত ছিলেন মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে নিহত ও আহত হয়েছেন। অগ্নিসংযোগসহ নানা সহিংস ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় স্থাপনায়। এ সকল অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানান তিনি।

নাহিদ আরও বলেন, তাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহবান জানান তিনি। সার্বিক স্বার্থে কর্মসূচী প্রত্যাহার করার ঘোষণা দেন নাহিদ ইসলামসহ ছয় সমন্বয়ক।

এর আগে, গত শুক্র ও শনিবার এই ছয় সমন্বয়ককে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com