সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
‘প্রজ্ঞাপনে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে’

‘প্রজ্ঞাপনে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে’

ডেস্ক নিউজঃ

বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এই মুহূর্তে কোনো কর্মসূচি নেই বলে জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সঙ্গে নির্বাহী বিভাগ কোটা সংস্কার করে যে প্রজ্ঞাপন জারি করেছে তাতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে বলে জানানো হয়েছে।

শনিবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৫টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমন্বয়ক সুজয় বিশ্বাস শুভ এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বরাবরই শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন করে আসছিলাম। কিন্তু আন্দোলন চলাকালীন সময়ে দেশব্যাপী নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আমাদের অনেক ভাই-বোন আহত ও নিহত হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কারো অসৎ উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে চাইনি। নির্বাহী বিভাগ আমাদের কোটা সংস্কারের দাবির প্রেক্ষিতে যে সমাধান করেছে, আমরা মনে করি তাতে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে।

সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার জনগণের নামে মামলা বা হয়রানি করা থেকে বিরত থাকা, আন্দোলনকারী শিক্ষার্থীদের ঠিকানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বন্ধ করা এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ও ক্যাম্পাসের নিরাপদ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি করে সংবাদ সম্মেলনের আয়োজক শিক্ষার্থীরা৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com